দুই তৃণমূলের জন্য নতুন নাম ও প্রতীক ঘোষণা করল কমিশন

নির্বাচন কমিশন অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের জন্য আলাদা নাম ও প্রতীক চূড়ান্ত করল। মমতার শিবিরের নাম হলো ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। তাঁদের প্রতীক নির্ধারিত হয়েছে ‘ফুটবলার’। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের নাম রাখা হয়েছে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’, আর প্রতীক হলো ‘খাম’।

‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ হওয়ার পর থেকেই দুই শিবিরে নতুন পরিচিতি নিয়ে জল্পনা চলছিল। অবশেষে কমিশনের সিদ্ধান্তে সেই জল্পনার অবসান ঘটল। মমতার শিবির ২০২১ সালের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’-র আবহ মনে করিয়ে ফুটবলার প্রতীককে বেছে নিয়েছে।

About The Author