কলকাতা: দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিকে হঠাৎ করেই পুলিশের পোশাকে দেখে অবাক হয়ে গিয়েছেন তাঁর ভক্তরা। নেতে শোনা যাচ্ছে, দাদা কোনও সিনেমার শুটিং সারছেন হয়ত। তবে জানা গেল আসল ঘটনা।
জিৎ, প্রসেনজিৎ অভিনীত একটি বাংলা সিনেমা যার নাম, খাকিঃ দ্য বেঙ্গল চ্যাপ্টর (Khakee: The Bengal Chapter); সেই ছবির বিজ্ঞাপনে শুটিংয়ের জন্য সৌরভকে পুলিশের ইউনিফর্মে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, গাঙ্গুলি সম্পূর্ণ পুলিশের বেশে, চোখে সানগ্লাস, কোমরে বেল্ট ও কাঁধে ব্যাজ লাগানো। মুহূর্তেই ছবিটি নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য তৈরি করে।
যদিও এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপনের অংশ, তবুও অনেকেই মজা করে বলছেন, “দাদা এবার পুলিশের ভূমিকাতেও দুর্দান্ত!” সৌরভ গাঙ্গুলি নিজেও তাঁর নতুন লুক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, “এটা এক অন্যরকম অভিজ্ঞতা!” ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিজ্ঞাপনটি দেখার জন্য।

