রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে ধৃত অভিযুক্তের পুলিশি এনকাউন্টারে মৃত্যু

দীপাবলির রাতে বাংলায় ফের এনকাউন্টার! বারুইপুর, গাইঘাটার পর এবার রায়গঞ্জ।

রায়গঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত দিলীপ রায়ের বিহারে পালানোর চেষ্টার সময় পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার নিখোঁজ হওয়ার পর গত বৃহস্পতিবার কুলিকের জঙ্গল থেকে ওই দ্বাদশবর্ষীয়া কিশোরীর পচাগলা ও বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়েছিল। পরিবারের গণধর্ষণ ও খুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করলেও প্রথম চার দিনে কাউকে গ্রেফতার করতে পারেনি।

তদন্তে জানা যায়, ঘটনার পর থেকেই সীমান্ত লাগোয়া গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে গা-ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দিলীপ রায় গুলি চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা পাল্টা গুলি চালান, যার ফলে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং এটি নিছক একক অপরাধ নািক গণধর্ষণের ঘটনা, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

About The Author