হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রশান্ত বর্মণকে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার মধ্যে আত্মসমর্পণের কথা ছিল তাঁর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আত্মসমর্পণ করেননি।
আইনজীবী সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন প্রশান্ত বর্মণ। আগামী সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে, হাইকোর্টে চলা মামলার শুনানি আগামী ১৪ ডিসেম্বর।
উল্লেখ্য, স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় নাম জড়ানোর পর থেকেই প্রশান্ত বর্মণকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই তিনি ‘পলাতক’ বলে দাবি তদন্তকারী সংস্থার। হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পর তাঁর সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তে মামলাটি নতুন আইনি মোড় নিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

