সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী, থাকবেন না মমতা! কিন্তু কেন?

নয়াদিল্লি: শুক্রবার সন্ধ্যায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই বৈঠকে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, তিনি আগে থেকেই নির্ধারিত কর্মসূচির কারণে বৈঠকে যোগ দিতে পারবেন না।

জানা গিয়েছে, যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, মডেল কোড অব কনডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে আলাদাভাবে মুখ্য়সচিবদের সঙ্গে বৈঠক করবেন তাদের সমস্ত পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আপডেট দিতে।

বৈঠকে মূলত কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি, নির্বাচনকালীন প্রশাসনিক নিরপেক্ষতা এবং সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে কেন্দ্র রাজ্যগুলির মতামত চাইছে।

রাজনৈতিক মহলে মমতার অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে মমতা একা নন; নির্বাচনে অংশ নেওয়া রাজ্যগুলির কোনও মুখ্যমন্ত্রীই সেই বৈঠকে যোগ দেবেন না। তার বদলে যোগ দেবেন রাজ্যের মুখ্যসচীব।

About The Author