পঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি নাকি গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তান! এই দাবি যে সেন পারসেন্ট মিথ্যে, তাই দেখাতে এদিন আদম্পুর এয়ারবেসে সেনাদের সঙ্গে দিন কাটালেন মোদী। পেছনে এস ফোর হান্ড্রেড (S400)-সু’দর্শন চক্রের ছবিও দেখিয়ে দিল ভারত। মঙ্গলবার সকাল সকাল সেই এয়ারবেসে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনভর কাটালেন সেখানেই। অপারেশন সিঁদুর এর সফলতার জন্য সেনাকে শুভেচ্ছা জানান।
সেনাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমরা পারমাণবিক হুমকিকে ভয় করিনা। ভারত মাতার শক্তি দেখেছে গোটা দুনিয়া। ভারত মাতা কি জয় বললেই এখন শত্রুরা কাঁপতে শুরু করে। আমাদের সেনাবাহিনী পারমাণবিক হুমকিকে ভয় করে না।’
যদি ফের সন্ত্রাসী হামলা হয়, তাহলে ভারত দৃঢ় জবাব দেবে। মোদীর কথায়, ভারত এখন তিনটি নীতির উপর দাঁড়িয়ে। প্রথমত – যদি ভারতের উপর কোনও সন্ত্রাসী হামলা হয়, তাহলে আমরা আমাদের মত করে, আমাদের শর্তে জবাব দেব। দ্বিতীয়ত – ভারত কোনও পারমাণবিক হুমকি সহ্য করবে না। আর, তৃতীয়ত – আমরা সন্ত্রাসীদের মদতদাতা দেশ ও তাদের নেতাদের আলাদা করে দেখব না।
Sharing some more glimpses from my visit to AFS Adampur. pic.twitter.com/G9NmoAZvTR
— Narendra Modi (@narendramodi) May 13, 2025

