দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশে নিয়ে আসা আরও একটি চিতার মৃত্যু হল। রবিবার বিকেলে উদয় নামের চিতাটির শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, কুনো জাতীয় উদ্যানে থাকাকালীন চিতাটির অসুস্থতা ধরা পড়ার পরই চিকিৎসা শুরু হয় এবং চিকিৎসা চলাকালীনই চিতাটির মৃত্যু হল। তবে চিতাটির অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
Madhya Pradesh | Another Cheetah, Uday, who was brought from South Africa, has died during treatment after falling ill at Kuno National Park. Reason for death is yet to be ascertained: MP Chief Conservator of Forest JS Chauhan pic.twitter.com/2IHPMCji2L
— ANI (@ANI) April 23, 2023
প্রসঙ্গত, গত ২৭ শে মার্চ কুনো জাতীয় উদ্যানে সাশা নামে একটি চিতার মৃত্যু হয়। কুনো জাতীয় উদ্যানের তরফেই সাশার মৃত্যুর খবর জানানো হয়। কুনো উদ্যানে আসার আগে থেকেই সাশা কিডনির অসুখে আক্রান্ত ছিল বলে পার্ক কর্তৃপক্ষের দাবি। নামিবিয়া থেকে নিয়ে আসার ছয় মাসের মধ্যেই সাশার মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে একমাসের মধ্যে আরও এক চিতা মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুনো জাতীয় উদ্যানে।

