কুণালের গাড়িতে ডিম বৃষ্টি! লোহার রড দিয়ে হামলা, আহত বিধায়ক

কুণালের গাড়িতে পরপর ছোড়া হল ডিম! লোহার রড, পাথর দিয়ে হামলা চালানোর অভিযোগ। উঠল গো ব্যাক স্লোগান! ভাইরাল ভিডিও। 

শনিবার মমতার সভায় যোগ দিতে যাওয়ার পথে উত্তরপাড়ায় ফের আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তরপাড়ার সখের বাজার এলাকায় তাঁর গাড়ি ঘিরে ধরে একদল ব্যক্তি পাথর, ডিম এবং লোহার রড নিয়ে হামলা চালায়। ভাঙচুর করা হয় গাড়ির সামনের কাচ।

কুণাল ঘোষ জানান, চালকের পাশের আসনেই বসেছিলেন তিনি। তাঁকে লক্ষ্য করেই পাথর ছোড়া হয়েছিল বলে দাবি তাঁর। হামলার জেরে গাড়ির কাচ ভেঙে যায় এবং কাচের টুকরোয় তিনি আহত হন। তাঁর কথায়, “আমার শরীর কাচে ভর্তি হয়ে গিয়েছে।”

তৃণমূল নেতার অভিযোগ, হামলাকারীরা লাগাতার ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যেতে বাধা দেওয়ার চেষ্টা করছিল। তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন। কুণাল বলেন, সাধারণ নাগরিকের মতো রাস্তায় যাওয়ার সময় তাঁর গাড়ির উপর হামলা হয়েছে, অথচ পুলিশ কার্যকর ভূমিকা নেয়নি।

ঘটনার তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূল সমর্থকদের ভয় দেখিয়ে আটকে দেওয়ার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

About The Author