কলকাতা: স্কুলে পড়ুয়ার কপালে চন্দনের তিলক মুছেছিলেন শিক্ষিকা! খবর কানে আসতেই দিদিমণির বিরুদ্ধে FIR, কড়া পদক্ষেপ …
কলকাতার এক মিশনারিজ স্কুলে এক শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল—দিনের পর দিন এক খুদে পড়ুয়ার কপালের চন্দনের তিলক মুছে দেওয়ার অভিযোগ। সম্প্রতি ওই পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনে। ভিডিওটি নজরে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র নিন্দা জানান।
শুক্রবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, অভিযুক্ত শিক্ষিকাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়ের প্রতি অবমাননা কোনওভাবেই সহ্য করা হবে না।
এছাড়া শিক্ষা দপ্তর বিকাশ ভবনের এক কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় তাঁকেও সাসপেন্ড করা হয়েছে।

