কোজাগরী পূর্ণিমায় রাত জেগে লক্ষ্মীপুজো কেন হয় জানেন?

দুর্গাপুজোর আবেগ কাটতে না কাটতেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়েছে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই পুজোকে ঘিরে সকাল থেকেই ব্যস্ততা দেখা যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে।

  • ‘কোজাগরী’ শব্দের অর্থ, ‘কে জেগে আছো?’ প্রচলিত কাহিনি অনুযায়ী, এই রাতে মা লক্ষ্মী ঘরে ঘরে ঘুরে দেখেন কারা তাঁর অপেক্ষায় জেগে রয়েছেন।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই রাতেই ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী মর্ত্যে নেমে এসে ভক্তদের আশীর্বাদ করেন। তাই সন্ধ্যা নামতেই প্রদীপ, ফুল, ফল, নৈবেদ্য এবং আলপনায় সেজে ওঠে বাঙালির ঘর।

‘কোজাগরী’ শব্দের অর্থ, ‘কে জেগে আছো?’ প্রচলিত কাহিনি অনুযায়ী, এই রাতে মা লক্ষ্মী ঘরে ঘরে ঘুরে দেখেন কারা তাঁর অপেক্ষায় জেগে রয়েছেন। সেই কারণেই লক্ষ্মীপুজোর রাতে জেগে থাকার প্রথা আজও সমানভাবে পালিত হয়।

প্রদীপের আলো, ধূপের গন্ধ এবং মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে ঘর ও মন্দির। পরিবারের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দেবীর আরাধনায় সামিল হন ছোট-বড় সকলেই। কোজাগরী পূর্ণিমার এই ঐতিহ্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বাঙালির সংস্কৃতি ও পারিবারিক বন্ধনেরও এক গুরুত্বপূর্ণ অংশ।

About The Author