‘BJP ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ স্টাইলে এনকাউন্টার হবে’, দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক

কলকাতা: বিজেপি ক্ষমতায় এলে পুলিশ করবে উত্তরপ্রদেশ-স্টাইলে এনকাউন্টার! খড়্গপুরে প্রচারে দিলীপ ঘোষের এহেন মন্তব্যে তৃণমূলের তীব্র সমালোচনা।

খড়্গপুরে প্রচারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ পুলিশও “উত্তরপ্রদেশ স্টাইলে এনকাউন্টার” শুরু করবে। তাঁর বক্তব্যে উঠে এসেছে, বর্তমানে পুলিশ মাফিয়া ও গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর তাদের ভোল বদলে যাবে।

দিলীপ ঘোষ আরও বলেন, “৪ মে-র পর সব পাল্টে যাবে। আমি খড়্গপুরের গুন্ডা-মাফিয়ার বিরুদ্ধে অনেক লড়াই করেছি। আবার লড়ব। তবে আর লড়তে হবে না, কারণ বিজেপি ক্ষমতায় আসবে। তখন সবাইকে ধরে ধরে জেলে ঢোকানো হবে।” তৃণমূল এই মন্তব্যকে তীব্র সমালোচনা করেছে। তাঁদের দাবি, গণতান্ত্রিক দেশে একজন দায়িত্বশীল নেতার মুখে ‘এনকাউন্টার’-এর কথা মানায় না। বিজেপি অবশ্য পাল্টা বলছে, রাজ্যে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপই একমাত্র পথ।

About The Author