‘আপনার চেয়ে অনেক বেশি কাজ করে জেন-জি!’ কঙ্গনাকে পাল্টা খোঁচা ‘আরশোলা’র

‘এদের দেখে বমির উদ্রেক হয়… জন্ম দেয় কারা?’ ‘আরশোলা’র বিক্ষোভ নিয়ে বলেছিলেন বিজেপি সাংসদ অভিনেত্রী। ‘জেনারেশন গাটার’ মন্তব্যে কঙ্গনা রানাউতকে পাল্টা খোঁচা দিল ককরোচ জনতা পার্টি। তাঁরা বলল, সাংসদ হিসেবে আপনি দেশের জন্য কি করেছেন? তার থেকে অনেক বেশি কাজ করেছে জেন-জি, আগামীতেও করবে।

নিট প্রশ্নফাঁস আন্দোলন নিয়ে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তিনি আন্দোলনকারীদের ভাষা ও আচরণকে “বমি উদ্রেককারী” এবং “অরুচিকর” বলে কটাক্ষ করেন। ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, “এরা নিজেদের আরশোলা বলে, আচরণও আরশোলার মতোই। জন্ম দেয় কারা?”

এর পাল্টা জবাব দিয়েছে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টি (CJP)। তাঁদের বক্তব্য, “সাংসদ হিসেবে আপনি দেশের জন্য কী করেছেন? তার থেকে অনেক বেশি কাজ করেছে জেন-জি, আগামীতেও করবে।”

CJP মুখপাত্র সৌরভ দাস বলেন, “কঙ্গনা রানাউতকে তাঁর নিজের দলও গুরুত্ব দেয় না। তিনি আমাদের ‘অগুরুতর প্রজন্ম’ বলেছেন, অথচ নিজেই বলেছেন সাংসদ হিসেবে কাজের চাপ তিনি সামলাতে পারেন না। এতে তাঁর নিজের গুরুত্বহীনতা স্পষ্ট।”

About The Author