সরকারের নিন্দে করলে অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধের হুমকি BJP নেতার

মালদা: সরকারের নামে কুৎসা করলে অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির মালদা জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়। রবিবার হবিবপুর থানার কলাইবাড়ি ও ঋষিপুর গ্রামে পথসভা থেকে তিনি বলেন, “নাম উঠাতে পারি, নাম কাটতেও পারব। সরকারি সুবিধা নেবেন আর সরকারের নামে বদনাম করবেন, এটা চলবে না।”

তিনি অভিযোগ করেন, কিছু তৃণমূল সমর্থক ভুল তথ্য দিয়ে নিজেদের পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন। অথচ সরকারের নামে কুৎসা করছেন। তাই তিনি হুঁশিয়ারি দেন—সরকারি সুবিধা নিতে হলে সরকারের সুনাম করতে হবে। এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অন্যদিকে, জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “সরকার সাধারণ মানুষের। মুখ বন্ধ করতে চাইছেন। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন বলেই মানুষ আন্দোলন করছে।” তিনি দাবি করেন, সাধারণ মানুষকে বঞ্চিত করা যাবে না।

বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, জনপ্রতিনিধিদের মাপযোগ করে কথা বলা উচিত।

About The Author