স্টিলের থালায় ডাল-ভাত! পড়ুয়াদের সঙ্গে মিড-ডে মিল খেলেন মুখ্যমন্ত্রী

ভাত, ডাল, সয়াবিনের তরকারি ও টমেটোর চাটনি! স্কুলের পড়ুয়াদের সঙ্গে একই সারিতে বসে মিড-ডে মিল খেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পড়ুয়াদের সঙ্গে বসে স্টিলের থালায় মিড-ডে মিল খেলেন মুখ্যমন্ত্রী, মেনু বলতে, ভাত, ডাল, সয়াবিনের তরকারি আর টমেটোর চাটনি।

খেতে খেতে আবার স্কুলে কি কি রান্না হচ্ছে, সেই লিস্ট দেখলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে মিড ডে মিল খেয়ে অভিভূত স্কুলের পরুয়ারা।

মঙ্গলবার ব্যাঁটরা মধুসূদন পালচৌধুরী হাই স্কুলে ‘সারথি’ প্রকল্পের উদ্বোধন করে ঢুকে পড়েন রান্নাঘরে। স্কুলের তরফে কোনও আলাদা আয়োজন নয়, কোনও বিশেষ মেনুও নয়। স্টিলের থালায় ভাত, ডাল, সয়াবিনের তরকারি আর টমেটর চাটনি নিয়েই পড়ুয়াদের পাশে বসে মিড-ডে মিল খেলেন শুভেন্দু অধিকারী।

অবশ্য, মুখ্যমন্ত্রী আসবেন বলে আগে থেকেই সাজো সাজো ব্যাপার ছিলই।

এদিন, প্রোটোকলের গণ্ডি ছাপিয়ে শিশুদের সঙ্গে তাঁর এই সহজ মেলামেশা নজর কাড়ে উপস্থিত শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়দেরও। মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে পড়ুয়ারাও।

About The Author