সম্পত্তি লিখিয়ে নিয়ে বাবার উপর অত্যাচার! ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার কন্যা

সম্পত্তি লিখিয়ে নিয়ে ঘু/ষি-লা/থি! বাবার উপর মেয়ের অত্যাচারের ভিডিও ভাইরাল। বাংলার বুকে অমানবিক ঘটনা। ভিডিও দেখে মেয়েকে গ্রেপ্তার করল পুলিশ।

মাথার চুল ধরে টেনে হিঁচড়ে মার, কখনও ঘুষি, কখনও আবার লাথি। হাড়সর্বস্ব এক বৃদ্ধ মাটিতে পড়ে কাতরাচ্ছেন, আর তাঁর উপর চড়াও হচ্ছেন নিজের মেয়ে। এমনই একটি ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার হাবড়ায়।

খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, ঘটনাটি ঘটেছে হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, অসুস্থ বাবাকে দেখাশোনার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হত। অভিযোগ আরও গুরুতর, বাবা নিজের সম্পত্তি মেয়ের নামে লিখে দেওয়ার পর অত্যাচারের মাত্রা বেড়ে যায়। কয়েকদিন আগে মারধরের সময় এক প্রতিবেশী ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করেন।

ভিডিও প্রকাশ্যে আসতেই তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত কন্যা তন্দ্রিমা দে-কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে পুলিশের দাবি, বৃদ্ধ বাবার অনুরোধে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁর আচরণের উপর নজর রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

About The Author