অনুমোদনহীন রাজ্যের ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ শুভেন্দু সরকারের

রাজ্যে অনুমোদনহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল শুভেন্দু সরকার। প্রথম দফাতেই ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ জারি হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে।

রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এসেছে, প্রায় ২,৩৯৬টি মাদ্রাসার সরকারি অনুমোদনই নেই। পরিকাঠামো, পাঠক্রম ও ছাত্রছাত্রীদের তথ্য যাচাইয়ের পরই অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন, অনুমোদনপ্রাপ্ত ও অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা নির্দিষ্ট করে সমীক্ষা করতে হবে। সেই নির্দেশের ভিত্তিতেই জেলায় জেলায় যাচাই শুরু হয়। সমীক্ষার রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, কলকাতা সহ ২২টি জেলার সব মাদ্রাসা থেকে নথি সংগ্রহ করা হয়েছে। অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলি চালু রয়েছে। অন্যদিকে, মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, “যেখানে সেখানে মাদ্রাসা খুলে উৎপাত করার অনুমতি দেবে না সরকার। তদন্ত চলছে।”

About The Author