প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির রহস্যমৃত্যু, রামপুরহাটে উদ্ধার ঝুলন্ত দেহ

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার বীরভূমের রামপুরহাটে। চাকরি হারানো ও বিবাহবিচ্ছেদের মামলার জেরে অবসাদে মৃত্যু কি না, উঠছে প্রশ্ন। পুলিশ তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার কুসুম্বা গ্রামের বাড়ির দোতলার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। বৃষ্টি ছিলেন মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। বছর খানেক আগে চাকরি হারান তিনি। পাশাপাশি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। অবসাদের জেরেই কি এই মৃত্যু, নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

About The Author