পান মশলার বিজ্ঞাপন নিয়ে শাহরুখ, অজয় ও টাইগারকে এফডিএ-র নোটিস

পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে শোকজ নোটিস পাঠাল এফডিএ। ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে তিন অভিনেতাকে।

নামী সংস্থার এলাচের বিজ্ঞাপনে তাঁদের মুখ ব্যবহার করা হলেও অভিযোগ উঠেছে, আসলে সেটি পান মশলার বিজ্ঞাপনকে আড়াল করে প্রচার করছে।

এফডিএ কমিশনার তুকারাম মুন্ডে গত ১১ অগস্ট এই নোটিস জারি করেন। তিন অভিনেতাকে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং তাঁদের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিসে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে জবাব না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এফডিএ জানিয়েছে, এই বিজ্ঞাপন ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন করছে এবং মহারাষ্ট্রে ২০১২ সাল থেকে গুটখা ও পান মশলার বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ যা ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনকে লঙ্ঘন করার শামিল। ২০১২ সাল থেকে মহারাষ্ট্রে গুটখা এবং পান মশলা পুরোপুরি নিষিদ্ধ।

তুকারাম মুন্ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই তামাকজাত দ্রব্য ও পান মশলার প্রচার ও বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছেন। এবার তাঁর নজরে পড়লেন বলিউডের এই তিন তারকাও।

About The Author