বাংলার থেকে শিক্ষা! এবার ইউরোপে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পরপর ডিমবর্ষণ

বাংলার ডিম ছোড়ার অনুকরণ এবার ইউরোপেও। কসোভো পার্লামেন্টে বিরোধী নেত্রী ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন।

কসোভো পার্লামেন্টে বিরোধী নেত্রী টাইম কাদ্রিজাজ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন। এর জেরে শনিবার সেখানে বন্ধ করে দেওয়া হল পার্লামেন্ট অধিবেশন।

বাংলার রাজনীতিতে বহুবার দেখা গেছে বিক্ষোভে ডিম ছোড়ার ঘটনা। এবার সেই দৃশ্যের প্রতিচ্ছবি দেখা গেল ইউরোপের ছোট্ট দেশ কসোভোতে। শনিবার পার্লামেন্টে চলছিল গুরুত্বপূর্ণ আলোচনা। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিরোধীদের সঙ্গে কথা বলছিলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। কিন্তু তিনি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা।

গত কয়েক বছর ধরে ব্যাপক রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ইউরোপের ছোট্ট গণতান্ত্রিক রাষ্ট্র কসোভোতে। ২ বছরেরও কম সময়ে তিনবার নির্বাচন হয়েছে দেশে। রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক ভাঙনের জেরে একের পর এক পার্লামেন্ট ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন অক্রে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করছিলেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি।

এর মধ্যেই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। প্রধানমন্ত্রীর এহেন পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে বিরোধী দলগুলি। এই সময় পার্লামেন্টের সামনের সারিতে বসে থাকা বিরোধী দলের নেত্রী টাইম কাদ্রিজাজ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন। চিৎকার করে বলেন, ‘সেম অন ইউ’। অর্থাৎ, ‘লজ্জা’।

About The Author