লোকসভায় পাস বিল, UPI লেনদেনে চার্জ বসার পথ খুলে দিল কেন্দ্র

নোটবন্দির পর থেকে দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই পেমেন্ট ইন্টারফেস। সবজি বাজার থেকে শুরু করে ফোনের বিল—মুহূর্তের মধ্যে লেনদেন সেরে ফেলতে পারছেন গ্রাহকরা। এতদিন পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনও অতিরিক্ত চার্জ ছিল না। কিন্তু বৃহস্পতিবার লোকসভায় পাস হওয়া নতুন বিল সেই ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিল।

বিল অনুসারে, ব্যাঙ্ক ও অন্যান্য ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থা ভবিষ্যতে নির্দিষ্ট ডিজিটাল লেনদেনে চার্জ বসাতে পারবে। সরকারের দাবি, ডিজিটাল পেমেন্টের পরিকাঠামো আরও শক্তিশালী ও টেকসই করতে এই সংশোধন আনা হয়েছে। তবে কোন ধরনের লেনদেনে চার্জ প্রযোজ্য হবে, কত হারে হবে এবং কবে কার্যকর হবে—এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে আপাতত কোনও পরিবর্তন আসছে না।

বর্তমানে নেক্ট ও আরটিজিএস লেনদেনে মাশুল থাকলেও ইউপিআই ছিল তার বাইরে। বিশেষজ্ঞদের মতে, ফ্রি লেনদেনের সুবিধাই ইউপিআই-এর দ্রুত প্রসারের অন্যতম কারণ। আইন সংশোধনের ফলে যদি সার্ভিস চার্জ বসানো হয়, তবে নগদের চাহিদা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এই বিল পাসের মাধ্যমে মোদী সরকার ইউপিআই ও অন্যান্য ডিজিটাল লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ ধার্যের পথ খুলে দিল। এখন নজর ভবিষ্যতের সিদ্ধান্তের দিকে—কোন লেনদেনে চার্জ বসবে এবং তা গ্রাহকদের উপর কতটা প্রভাব ফেলবে।

  • লোকসভায় পাস হওয়া নতুন বিল অনুযায়ী, ভবিষ্যতে ইউপিআই লেনদেনে চার্জ বসাতে পারবে ব্যাঙ্ক ও পরিষেবা প্রদানকারী সংস্থা। আপাতত কোনও পরিবর্তন নেই, তবে ডিজিটাল পেমেন্টে মাশুল ধার্যের পথ খুলল।

About The Author