কাটমানির অভিযোগে তৃণমূল বুথ সভাপতিকে প্রকাশ্যে লাঞ্ছনার অভিযোগ

কোচবিহার: কোমরে দড়ি, জুতোর মালা পরিয়ে ও মাথা মুড়িয়ে প্রকাশ্যে গ্রামে ঘোরানো হল এক তৃণমূল নেতাকে। বিজেপির পতাকা হাতে এই কাণ্ড করলেও দল দাবি করেছে, ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট পঞ্চায়েতের চাটামপাড়ার ঘটনা।

ওই এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অতুল বিশ্বাসকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁকে কোমরে দড়ি বেঁধে, গলায় জুতোর মালা পরিয়ে এবং মাথার একাংশ মুড়িয়ে এলাকায় ঘোরানো হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল। কিন্তু বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি।

এই অভিযোগকে কেন্দ্র করেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে বিজেপির পতাকা দেখা গেলেও, বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই। ঘটনার সময় এলাকাবাসীদের হাতে বিজেপির পতাকা দেখা গেলেও, বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই

About The Author