বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা জানালেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিজেপি সাংসদ নিশীকান্ত দুবে-সহ মোট ২২ জন সাংসদ। তাঁদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ ১৯ জন এনসিপিআই সাংসদ ছিলেন। এছাড়াও হাজির ছিলেন তৃণমূলত্যাগী রাজ্যসভার তিন বিজেপি সাংসদ—সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক।
বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী কোনও মন্তব্য না করলেও এনসিপিআই সাংসদ শতাব্দী রায় বলেন, “বৈঠক খুব ভাল হয়েছে, ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে আমরা নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করব।”
রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন কীভাবে করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে মঙ্গলবারের বৈঠকে। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে এনসিপিআই সাংসদরা জানান, তাঁদের লক্ষ্য উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়া।

