একুশের মঞ্চে মমতার সঙ্গে ঝগড়া, ফেসবুক পোস্টে ‘কালীঘাট সূত্র’কে আক্রমণ কল্যাণের

কলকাতা: একুশের মঞ্চে মমতার সঙ্গে ঝগড়া কল্যাণের। ২১ জুলাইয়ের মঞ্চে বিরক্তির পর ফেসবুক পোস্টে ‘কালীঘাট সূত্র’কে আক্রমণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

একুশে জুলাই শহিদ স্মরণে মমতা তৃণমূলের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ‘বিরক্ত’ হন। অনুষ্ঠান চলাকালীনই উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং শেষে এই নিয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান কল্যাণ।

রাতেই তিনি ফেসবুকে দীর্ঘ পোস্ট করে সরাসরি ‘কালীঘাট সূত্র’কে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, এই সূত্রই দলটিকে শেষ করে দেবে। পোস্টে তিনি একুশের মঞ্চে বক্তা হিসেবে ছাত্র ও যুব নেতাদের নাম উল্লেখ করে বোঝান, বক্তাদের তালিকা তৈরি হয়েছে কালীঘাটের নির্দেশে, যা তিনি মোটেই গ্রহণযোগ্য মনে করেননি।

“কল্যাণ প্রায় ২৩ মিনিট ধরে সমাবেশে ভাষণ দেন। ফলে মহুয়া মৈত্র, কীর্তি আজাদ ও দোলা সেন-সহ দলের বেশ কয়েকজন সাংসদ কথা বলার সুযোগ পাননি। দীর্ঘ সময় ধরে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে মমতা ও কল্যাণের মধ্যে কথা-কাটাকাটি হয়,” বলেন এক তৃণমূল নেতা।

কল্যাণের পোস্টের পরপরই মানিকতলার প্রাক্তন প্রার্থী শ্রেয়া পাণ্ডে সেটি শেয়ার করে কালীঘাট নেতৃত্বকে খোঁচা দেন। ফলে প্রশ্ন উঠছে, তবে কি এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পাণ্ডে অন্য শিবিরের দিকে পা বাড়াচ্ছেন? জল্পনা।

  • একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্যে বিবাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পরে ফেসবুক পোস্টে ‘কালীঘাট সূত্র’কে আক্রমণ।

About The Author