‘অনুমতি দিলে কোন মহাভারত অশুদ্ধ হত?’, ২১-র সভাস্থল ঘুরে যা বললেন মমতা

কলকাতা: ২১ জুলাইয়ের আগে শাসকের ভূমিকায় ক্ষুব্ধ মমতা! নেত্রীর অভিযোগ, তাঁদের সভা ও মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। এমনকি দূরদূরান্ত থেকে আসা কর্মীদের থাকার জায়গাও দেওয়া হচ্ছে না।নেত্রীর অভিযোগ, তাঁদের সভা ও মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। এমনকি দূরদূরান্ত থেকে আসা কর্মীদের থাকার জায়গাও দেওয়া হচ্ছে না।

কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের সভাস্থল তারামণ্ডল ঘুরে দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসদনের কাছে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দিয়েছে আদালত। তবে নেত্রীর অভিযোগ, তাঁদের সভা ও মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। এমনকি দূরদূরান্ত থেকে আসা কর্মীদের থাকার জায়গাও দেওয়া হচ্ছে না। তাঁর কথায়, সভার অনুমতি দিলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আরও বলেন, আমরা ছিলাম, আছি আর থাকব।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানির পর ধর্মতলায় সভার অনুমতি না দিয়ে বিকল্প জায়গা চেয়েছিল আদালত। আদি তৃণমূলের প্রস্তাবিত জায়গার মধ্যে তারামণ্ডলও ছিল। আদালত সেই জায়গায় সভার অনুমতি দিলেও শর্ত জুড়ে দিয়েছে, দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সভা চলবে, একদিকে মিটিং হলে অন্যদিকে গাড়ি চলাচল সচল রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে পুলিশের উপর।

১৮ জুলাই বিকেল ৪টার মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নম্বর জয়েন্ট সিপি হেড কোয়ার্টারকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। মঞ্চ ও অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় শেষ হলেও মমতা অভিযোগ করেছেন, নানা বাধা তৈরি করে তাঁদের কর্মসূচি সীমিত করার চেষ্টা চলছে।

About The Author