‘স্পিকার এভাবে কথা বললে কি আমি রসগোল্লা খাওয়াব নাকি?’, বিধানসভায় ক্ষুব্ধ বিধায়ক কুণাল ঘোষ। রাজ্য বিধানসভায় কুণাল ঘোষের মুখে হাথরাস-উন্নাও প্রসঙ্গ উঠতেই তুমুল হইচই।
পশ্চিমবঙ্গ বিধানসভায় নারীদের সুরক্ষা প্রসঙ্গে আলোচনার সময় তৃণমূল নেতা কুনাল ঘোষ হাতরাস ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। তিনি আরও বলেন, বাইরের রাজ্যে সোনার জয়ী এক খেলোয়াড়ের শীলতাহানির অভিযোগ উঠেছে বিজেপি সাংসদের বিরুদ্ধে। কুনাল ঘোষ প্রশ্ন তোলেন—এ রাজ্যে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য বিজেপি সরকার কী পদক্ষেপ নিয়েছে।
এই মন্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্পিকার রথীন বোস কড়া সুরে কুনাল ঘোষকে ধমক দিয়ে বলেন, বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়, তাই বিধানসভায় এ ধরনের কথা বলা যাবে না। কুনাল ঘোষ পাল্টা বলেন, অভিযোগ তো উঠেছে, সেই কথা বলা যাবে না কেন। তাঁর এই মন্তব্যে বিজেপি বিধায়করা ক্ষুব্ধ হন। পরিস্থিতি আরও তীব্র হয় যখন কুনাল ঘোষ বলেন, “স্পিকার যদি এভাবে কথা বলেন তাহলে কি আমি রসগোল্লা খাওয়াবো?” এই মন্তব্যে বিধানসভায় হট্টগোল শুরু হয়।

