স্কুল ও কলেজের পড়ুয়াদের জন্য বাস ভাড়া লাগবে না। এমনই ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর।
কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার প্রথম মন্ত্রিসভা বৈঠকেই বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, স্কুল ও কলেজের পড়ুয়াদের জন্য বাস ভাড়া সম্পূর্ণ ফ্রি করা হবে। এছাড়াও আরও ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে—
- রাজ্যে ৫৬,০০০ শূন্যপদ পূরণ করা হবে দ্রুততম সময়ে।
- চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার দিতে কন্নড়িগাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।
- যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য চালু হচ্ছে ‘Youth Employment Bridge’ সিস্টেম।
- গ্রাম পঞ্চায়েত ও শহরাঞ্চলে গড়ে তোলা হবে ১০,০০০ ‘ভারত জোড়ো যুব সংঘ’, প্রতিটি সংগঠনকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা অনুদান।
- বেঙ্গালুরুর উন্নয়নে ২,০০০ কোটি টাকার বিশেষ অনুদান ঘোষণা করা হয়েছে, যা মূলত রাস্তা সংস্কারে ব্যয় হবে।
শিবকুমার জানিয়েছেন, রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নই তাঁর লক্ষ্য। শিক্ষা ক্ষেত্রে শিক্ষক সংকট মেটাতে ধাপে ধাপে ৫০,০০০ শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা উন্নত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং উপকূলীয় পর্যটন উন্নয়নে নতুন নীতি আনার কথাও ঘোষণা করেছেন।

