লক্ষ্মীর ভাণ্ডার পেলে নতুন করে ফর্ম ফিলাপ করার দরকার নেই: অগ্নিমিত্রা

কলকাতা: ‘আলাদা করে ফর্ম ফিলাপের কোনও বিষয় নেই, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁরাই পাবেন অন্নপূর্ণার ৩ হাজার। শুধুমাত্র …’ আর কী বললেন অগ্নিমিত্রা পাল?

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে স্পষ্ট করেছেন নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, যারা পেতেন তাঁদের আলাদা করে নতুন ফর্ম ফিলাপের কোনও প্রয়োজন নেই। তাঁর কথায়, “যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে।” অর্থাৎ পুরনো সুবিধাভোগীরাই সরাসরি মাসে ৩ হাজার টাকা পাবেন।

তবে যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। এর জন্য নতুন একটি পোর্টাল খোলা হবে, যেখানে গিয়ে আবেদন করতে হবে। সিএএ-তে যারা আবেদন করবেন, তারাও পাবেন যাচাই প্রক্রিয়ার পর।

তিনি আরও জানিয়েছেন, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি হবে—দূরপাল্লার বাসেও কোনও ভাড়া লাগবে না পাশাপাশি রাজ্য সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে সরকারি কর্মী ও পেনশনারদের বেতন ও পেনশন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ।

About The Author