দু’সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প! নেপথ্যে কোন কারণ?

ইরানে জোর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ডেডলাইন শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে ট্রাম্প জানালেন, হরমুজ প্রণালী খুলতে রাজি হয়েছে ইরান, আর তাই দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান সম্পূর্ণ ও অবিলম্বে হরমুজ প্রণালী খুলতে রাজি হয়েছে। এর ফলে তিনি আগামী দুই সপ্তাহের জন্য সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ইরান অতীতে একাধিকবার এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছিল, যা বৈশ্বিক অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারত।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক চাপ ও আলোচনার ফল। তিনি বলেন, “ইরান অবিলম্বে হরমুজ খুলতে সম্মত হয়েছে। তাই আমরা আপাতত হামলা স্থগিত রাখছি।” বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপে আপাতত যুদ্ধের আশঙ্কা কমলেও পরিস্থিতি এখনও অস্থির। আগামী দুই সপ্তাহে ইরান প্রতিশ্রুতি পূরণ করে কিনা, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজরে।

About The Author