‘বন্ধু’ ভারতের জন্য খোলাই আছে হরমুজ স্পষ্ট জানাল ইরান, তালিকায় আর কারা?

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরান স্পষ্ট জানাল, “বন্ধু দেশগুলির জন্য হরমুজ প্রণালী খোলা থাকবে।”

বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেন, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরাককে হরমুজ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের আবহে ভারতকে আলাদা ছাড়পত্র দেওয়ার বিষয়টি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের এক-তৃতীয়াংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও আহ্বান জানিয়েছেন, প্রণালী খোলা রাখতে হবে, নইলে বিশ্বজুড়ে খাদ্য ও সার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ভারতের জন্য এই ছাড়পত্র বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দিল্লি সম্প্রতি ২০১৮ সালের পর প্রথমবার ইরান থেকে এলপিজি আমদানি করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এতদিন সেই আমদানি বন্ধ ছিল। এবার ইরানের এই সিদ্ধান্তে ভারতের জ্বালানি নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হলো।

About The Author