আফগানিস্তানে ঢুকে হামলা চালাতে গিয়ে বিপাকে পাক বায়ুসেনা! পাক-যুদ্ধবিমানকে গুলি করে নামাল তালিবানরা! জীবন্ত অবস্থায় বন্দী পাইলট।
আফগানিস্তানের জালালাবাদে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে শহরের আকাশে জেট বিমানের গর্জন শোনা যায়, এরপরই দুটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরই মাটিতে আছড়ে পড়ে পাকিস্তানি যুদ্ধবিমানটি।
আফগান সেনা ও পুলিশের সূত্রে জানা গেছে, তালিবানের পাল্টা হামলায় বিমানটি ধ্বংস হয়। পাইলট কোনওমতে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও তাঁকে জীবিত অবস্থায় বন্দি করেছে আফগান বাহিনী।
জালালাবাদ কাবুল ও পাকিস্তান সীমান্তের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। কৌশলগত দিক থেকে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান যদি এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারত, তা আফগানিস্তানের জন্য বড় ধাক্কা হতো।
এদিকে পাকিস্তান দাবি করেছে, তারা গত শুক্রবার আফগানিস্তানের ২২টি জায়গায় ভয়ংকর হামলা চালিয়েছে, যাতে ২৭৪ জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে। ইসলামাবাদ স্বীকার করেছে যে পাল্টা হামলায় তাদের ১২ জন সেনা নিহত হয়েছে, যদিও তালিবান দাবি করছে সংখ্যাটা ৫৫।
ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত। এবার আফগানিস্তানে হামলা চালাতে গিয়ে বিমান খোয়াল পাক বায়ুসেনা, আর পাইলট বন্দি হয়ে পড়লেন তালিবানের হাতে।

