কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার, ২৮ ফেব্রুয়ারি। সকাল থেকে ধাপে ধাপে তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। তবে ওয়েবসাইট বারবার ক্র্যাশ করায় অনেকেই অনলাইনে নাম খুঁজতে গিয়ে সমস্যায় পড়েছেন।
সবচেয়ে বেশি নজর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র কেন্দ্র ভবানীপুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে। কমিশন সূত্রে জানা গেছে, ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে মোট ৪৭ হাজার ১১১ জন ভোটারের নাম। অন্যদিকে নন্দীগ্রামে কাটা গিয়েছে ১০ হাজার ৯৯৪ জনের নাম। তবে কমিশন জানিয়েছে, যেসব ভোটারের তথ্য অসংগতিপূর্ণ, তাঁদের নাম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

