বাংলায় ভোটের আগে প্রায় ৯১ লক্ষ নাম বাদ! নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বাদশ তথা শেষ সম্পূরক তালিকায় দেখা গেছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম।
কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিচারাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষের বেশি নাম খতিয়ে দেখা হয়েছিল। এর মধ্যে প্রায় ৩২ লক্ষ ৬৮ হাজার নাম বৈধ হিসেবে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার নাম অযোগ্য হিসেবে বাদ পড়েছে।
শীর্ষে মুর্শিদাবাদ। এই জেলায় প্রায় ৪.৫৫ লক্ষ নাম বাদ। শতাংশের নিরিখে নদিয়ায় নাম বাদের হার বেশি। এছাড়াও নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, হুগলি ও বীরভূমে উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়েছে।
বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের জেলা-ভিত্তিক তথ্য প্রকাশ করেছে। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট বাদ পড়েছে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম।
প্রথমে বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষেরও বেশি ভোটার। তাঁদের মধ্যে প্রায় ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছিল প্রায় ৬৩ লক্ষ নাম। ফলে মোট বাদ পড়ার সংখ্যা ৯১ লক্ষের কাছাকাছি পৌঁছেছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছিল প্রায় ৬৩ লক্ষ নাম। সব মিলিয়ে বাদ পড়া নামের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯১ লক্ষের কাছাকাছি।
কমিশনের দাবি, বিচারাধীন মামলার প্রায় ৯৯.৬ শতাংশ ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। এখনও প্রায় ২২ হাজার নামের বিষয়ে সিদ্ধান্ত বাকি রয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।

