ভোটমুখী বাংলায় আসছে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: বিধানসভা ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য প্রশাসনকে জানিয়েছে, দু’দফায় মোট প্রায় ৪৮০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে।

প্রথম দফায় আগামী ১ মার্চ পৌঁছবে ২৪০ কোম্পানি বাহিনী—

  • ১১০ কোম্পানি সিআরপিএফ
  • ৫৫ কোম্পানি বিএসএফ
  • ২৭ কোম্পানি আইটিবিপি
  • ২৭ কোম্পানি এসএসবি
  • ২১ কোম্পানি সিআইএসএফ

দ্বিতীয় দফায় ১০ মার্চ পৌঁছবে আরও ২৮০ কোম্পানি বাহিনী—

  • ১২০ কোম্পানি সিআরপিএফ
  • ৬৫ কোম্পানি বিএসএফ
  • ২০ কোম্পানি আইটিবিপি
  • ১৯ কোম্পানি এসএসবি
  • ১৬ কোম্পানি সিআইএসএফ

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ১১০০ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছিল এবং ভোট হয়েছিল আট দফায়। এবার কত দফায় ভোট হবে তা নির্ভর করছে বাহিনীর সংখ্যার উপর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এক দফাতেই ভোট আয়োজনের প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।

About The Author