২ মার্চ ভোটের ঘোষণা! তিন দফায় হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

কলকাতা: ২ মার্চ ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। কমিশনের পরিকল্পনা, তিন দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। যদিও তা নিশ্চিত ঘোষণা হওয়ার পরই জানা যাবে।

জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২ মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী এবার মাত্র তিন দফাতেই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার সম্ভাবনা জোরালো।

উত্তরবঙ্গের আটটি জেলায় এক দফাতেই ভোট হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে দুই ভাগে ভাগ করে ভোট করানোর কথা ভাবছে কমিশন। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদীয়াতে এক দফায় ভোট হতে পারে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দুই দফায় ভোট হতে পারে।

কমিশন পাঁচটি জেলাকে ‘অশান্তিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করেছে— মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনা। সেখানে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন এক দফায় ভোট করানোর আবেদন জানিয়েছিল, তবে শেষ পর্যন্ত তিন দফায় সিলমোহর পড়ার সম্ভাবনা প্রবল।

About The Author