রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে, মন্ত্রীদের নির্দেশ

কলকাতা: মন্ত্রীদের জন্য কড়াকড়ি, বাংলার বাইরে চিকিৎসা করাতে গিয়ে খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, ফলে রাজ্যের কোষাগারে চাপ পড়ছিল। অতঃপর রাজ্যের বাইরে চিকিৎসায় মন্ত্রীদের মুখ্যমন্ত্রীর অনুমতি বাধ্যতামূলক। খরচ নিয়ন্ত্রণে নবান্নের পদক্ষেপ।

রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে এবার থেকে মন্ত্রীদের মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে— নবান্নের স্বরাষ্ট্র দপ্তরের নতুন বিজ্ঞপ্তি ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন। নির্দেশিকায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা রাজ্যের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। বেসরকারি হাসপাতালের খরচও রাজ্য সরকার বহন করবে। তবে রাজ্যের বাইরে চিকিৎসা করাতে হলে আগে থেকেই মুখ্যমন্ত্রীর অনুমোদন নিতে হবে।

বাম আমল থেকেই মন্ত্রীদের মেডিক্যাল বিল নিয়ে বিতর্ক চলছিল। তৃণমূল জমানাতেও সেই বিতর্ক থামেনি। এবার নির্বাচনের আবহে নবান্নের এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। সরকারের যুক্তি, রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গিয়ে খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, ফলে রাজ্যের কোষাগারে চাপ পড়ছিল। নতুন নিয়মে সেই ব্যয় নিয়ন্ত্রণে আনা যাবে।

About The Author