প্রেসিডেন্ট বেঁচে আছেন তো? ট্রাম্পের কাছে ‘প্রমাণ’ চাইছে ভেনেজুয়েলা

শান্তি চুক্তির দাবিদার আমেরিকা ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াল! প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে বন্দী! তাঁদের জীবিত থাকার প্রমাণ দাবি করছে ভেনেজুয়েলা সরকার।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে রহস্য আরও গভীর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর তাঁদের অপহরণের অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা সরকার। রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণ ও বিমান হামলার পর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সস্ত্রীক বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সূত্র।

ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রডরিগেজ স্পষ্ট জানিয়েছেন, “আমরা প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে। তাঁরা বেঁচে আছেন কি না, তার প্রমাণ চাই।” এই বক্তব্যে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। রাশিয়া ও ইরান ইতিমধ্যেই ঘটনাটিকে আমেরিকার সরাসরি আক্রমণ বলে নিন্দা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ঘোষণা করেছেন, বৃহৎ আকারের সামরিক অভিযানের পর মাদুরোকে সস্ত্রীক বন্দি করে আমেরিকায় নিয়ে আসা হয়েছে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই ওয়াশিংটনে প্রেস কনফারেন্স হবে।

কারাকাসে টানা বিস্ফোরণ, যুদ্ধবিমানের উড়ান এবং আতঙ্কে মানুষজন রাস্তায় বেরিয়ে আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল এখন প্রশ্ন তুলছে—মাদুরো ও তাঁর স্ত্রী আসলে কোথায়, এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা কী পদক্ষেপ নেবে।

About The Author