দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেল বাংলা, ভাড়া সাধ্যের মধ্যে! কবে থেকে ছুটবে এই ট্রেন?

কলকাতা: নতুন বছরের শুরুতেই বাংলার জন্য বড় সুখবর। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে হাওড়া–গুয়াহাটি রুটে। চলবে কলকাতা থেকে।

সূত্রের খবর অনুযায়ী, জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করবেন। হাওড়া স্টেশন থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার কোচের এই নতুন ট্রেন। যদিও সঠিক তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে রেল মন্ত্রকের ধারণা, আগামী ১৫–২০ দিনের মধ্যেই পরিষেবা শুরু হয়ে যাবে।

বন্দে ভারত ট্রেন ভারতের সেমি হাইস্পিড ট্রেন। সাধারণ ট্রেনের তুলনায় এর গতি অনেক বেশি। এবার স্লিপার কোচ যুক্ত হওয়ায় দূরপাল্লার যাত্রা হবে আরও আরামদায়ক। যাত্রীরা শুয়ে শুয়েই ভ্রমণ করতে পারবেন।

ভাড়ার কাঠামোও নির্ধারিত হয়েছে। নতুন এই ট্রেনের থার্ড এসি ভাড়া হবে ২৩০০ টাকা, সেকেন্ড এসি ৩০০০ টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া ৩৬০০ টাকা। রেল মন্ত্রকের দাবি, মধ্যবিত্তের কথা মাথায় রেখেই এই ভাড়া ধার্য করা হয়েছে।

বাংলায় ইতিমধ্যেই একাধিক বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। এবার স্লিপার কোচ যুক্ত হওয়ায় রাজ্যের যাত্রীদের জন্য এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। যদিও ভোটের মুখে বাংলাকে এই ট্রেন দেওয়ায় রাজনীতির গন্ধ পাচ্ছে শাসক শিবির।

About The Author