ভেনেজুয়েলায় আক্রমণের পর এবার ভারতকে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন–নয়াদিল্লি: ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদি জানেন, রাশিয়ার থেকে তেল আমদানি ইস্যুতে আমি অখুশি। আমাকে এ বিষয়ে খুশি করা খুব গুরুত্বপূর্ণ। ওরা এরকম চালিয়ে গেলে, আমরাও ওদের ওপর খুব তাড়াতাড়ি শুল্কের হার বাড়াব।”

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে কূটনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। কারণ, ভারত এখনও রাশিয়া থেকে তেল আমদানি করছে এবং আন্তর্জাতিক বাজারে তা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্পের হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে, ভারত–মার্কিন সম্পর্কের উপর নতুন চাপ তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের পর ট্রাম্প এখন আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব বিস্তার করতে চাইছেন। ভারতকে লক্ষ্য করে তাঁর এই বার্তা আসলে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কমানোর চাপ। ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

About The Author