‘ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একজন খামেনি মারা গেছেন’: মন্তব্য ট্রাম্পের

ওয়াশিংটন: ‘ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একজন খামেনি মারা গেছেন’, ইজরায়েলের প্রধানমন্ত্রীর পর এবার খামেনির মৃত্যু সংবাদ ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই মারা গেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি উঠেছে। যদিও ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।

এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, তিনি এই খবরকে “সঠিক মনে হচ্ছে” বলে জানিয়েছেন। ট্রাম্প আরও বলেন, খামেনেই ছিলেন “ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একজন”। তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওয়াশিংটন এই ঘটনাকে ইরানের রাজনৈতিক ভবিষ্যতের বড় মোড় হিসেবে দেখছে।

ইরান-ইজরায়েল সংঘাতের মধ্যে খামেনেইয়ের মৃত্যুর খবর আন্তর্জাতিক মহলে গভীর আলোড়ন তুলেছে। ইরানের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

About The Author