‘বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান!’, প্রচারে নেমেই প্রতিশ্রুতি TMC প্রার্থী স্বপ্না বর্মণের

রাজগঞ্জ: ‘…চাকরির ব্যবস্থা সঙ্গে এলাকার উন্নয়ন’, বিধায়ক হলেই প্রথম এই কাজ করবেন, প্রচারে নেমেই জানিয়ে দিলেন রাজগঞ্জের TMC প্রার্থী স্বপ্না বর্মণ। ঠিক কি বললেন? দেখুন ভিডিও

রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন পূজা দিলেন ভ্রামরীদেবী মন্দিরে, শুরু করবেন প্রচার। ভ্রামরী দেবীর আশীর্বাদ নিয়েই নির্বাচনী ময়দানে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন। বৃহস্পতিবার বিকেলে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভ্রামরীদেবী মন্দিরে পুজো দেন তিনি।

নির্বাচনের আগে দেবীর আশীর্বাদ নিতে ভ্রামরী দেবীর মন্দিরে আসেন স্বপ্না বর্মন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপ্না বর্মন বলেন, “আজ মা ভ্রামরীদেবীর মন্দিরে পুজো দিতে এসেছিলাম। আমার বাবার শারীরিক অবস্থা ভালো নয়, তাঁর সুস্থতার কামনায় পুজো দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রচার শুরুর আগে মায়ের আশীর্বাদ নিতে এলাম।

তাঁর নির্বাচনী প্রচারের মূল লক্ষ্য হবে যুব সমাজের উন্নয়ন। “বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমার অগ্রাধিকার,” বলেন তিনি। চারবারের বিধায়ক খগেশ্বর রায় প্রসঙ্গে স্বপ্না বর্মন বলেন, “তিনি আমাদের অভিভাবক। অবশ্যই তাঁর সঙ্গে দেখা করব এবং তাঁকে সঙ্গে নিয়েই প্রচারে নামব।”

About The Author