‘ইডির তদন্তে মুখ্যমন্ত্রীর ঢুকে পড়া অনভিপ্রেত’, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

নয়াদিল্লি: বুধবার আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র মন্তব্য করেন, “মুখ্যমন্ত্রী যদি তদন্তে ঢুকে পড়েন, তা হলে ইডি কী করবে? ভবিষ্যতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও যদি এভাবে তদন্তে প্রবেশ করেন, তবে পরিস্থিতি আরও জটিল হবে। এটা একেবারেই অনভিপ্রেত ঘটনা।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, ইডি কোনও মৌলিক অধিকার দাবি করতে পারে না এবং সিবিআই তদন্তের নির্দেশ চাওয়ার অধিকারও তাদের নেই। তিনি বলেন, “অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-র বাইরে ইডির কোনও ক্ষমতা নেই।”

রাজ্যের পক্ষ থেকে আইনজীবী শ্যাম দিওয়ান জানান, একই সরকারের দুটি বিভাগ নিজেদের মধ্যে আদালতে লড়াই করতে পারে না। তাঁর বক্তব্য, ইডি কেন্দ্রীয় সরকারের একটি অংশ, তাই তাদের নামে মামলা গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হবে।

About The Author