ভোটের মুখে রাজগঞ্জে বিজেপিতে সামিল পঞ্চাশ মহিলা, কটাক্ষ তৃণমূলের

জলপাইগুড়ি: রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলের চেকরমারি গ্রামে অন্তত পঞ্চাশ জন মহিলা বিজেপিতে যোগ দিলেন। বিজেপির দাবি, চাকরি ও নারি সুরক্ষার অভাবে তৃণমূল থেকে মুক্তি চাইছেন তারা। তৃণমূল বলছে, এরা আগেই বিজেপির সমর্থক ছিলেন, ভোটের মুখে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

রাজগঞ্জ বিধানসভার সন্ন্যাসীকাটা অঞ্চলের চেকরমারি গ্রামে মঙ্গলবার অন্তত পঞ্চাশ জন মহিলা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বিজেপির দাবি, রাজ্যে সরকার ভাতা বাড়ালেও চাকরির সুযোগ নেই, ভাণ্ডার বাড়ালেও নারীদের নিরাপত্তা নেই। তাই তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে মুক্তি পেতে মহিলারা পদ্ম শিবিরে সামিল হয়েছেন। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজগঞ্জ মন্ডল টু-এর মহিলা মোর্চার কো-অর্ডিনেটর সিমা পান্ডে এবং অন্যান্য নেতৃত্ব।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই যোগদান প্রমাণ করছে যে সাধারণ মানুষ তৃণমূলের শাসনে বিরক্ত হয়ে বিকল্প খুঁজছেন। তাঁদের মতে, মহিলাদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে। তবে শাসক দলের অঞ্চল নেতৃত্বের দাবি, এই মহিলারা আগেই বিজেপির সমর্থক ছিলেন। ভোটের মুখে মানুষকে বিভ্রান্ত করতে বিজেপি এমন নাটক করছে। তাঁদের বক্তব্য, ওই অঞ্চলে কয়েক দিনের মধ্যেই অনেকেই আবার তৃণমূলে যোগ দেবেন।

About The Author