ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি? চরম পদক্ষেপ স্কুলছাত্রীর, পলাতক অভিযুক্ত

রাজগঞ্জ: সম্পর্ক শেষ করতে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি? বাড়ি ফিরেই চরম পদক্ষেপ স্কুলছাত্রীর, পলাতক অভিযুক্ত যুবক। রাজগঞ্জের ঘটনা।

একাদশ শ্রেণীর ওই ছাত্রীর বাড়ি কুকুরজান এলাকায়। ২৬ বছর বয়সী যুবক সৌরভ রায় ফাটাপুকুর ঝাঞ্জুপাড়ার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ফাটাপুকুর সারদামণি হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল মেয়েটি। সেখানেই দেখা হয় প্রেমিক সৌরভ রায়ের সঙ্গে।

অভিযুক্ত যুবক সম্পর্ক শেষ করার কথা জানালে তা মেনে নিতে পারেনি নাবালিকা। অভিযোগ, এরপরই সৌরভ গোপন মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এমনকি মোবাইল ছুড়ে ফেলে মেয়েটিকে অপমান করে বলে অভিযোগ।

পরিবারের দাবি, সম্পর্কের টানাপোড়ন ও ব্ল্যাকমেলিংয়ের জেরে মানসিক অবসাদে ভুগে বাড়ি ফিরে আত্মহত্যা করে মেয়েটি। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক সৌরভ রায় ফাটাপুকুর ঝাঞ্জুপাড়া এলাকা থেকে পলাতক।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তা‌রের চেষ্টা চলছে।

About The Author