অদ্ভুত মিল! রাহুলের প্রথম ছবি “চিরদিনই তুমি যে আমার”-এ “পিয়া রে” জুবিনের কণ্ঠ আর রাহুলের অভিনয় আজও দর্শকের মনে অমর। গত বছর সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মারা যান জুবিন গর্গ। আর মাত্র সাড়ে ছ’মাস পরে, তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়ে একইভাবে তলিয়ে গেলেন রাহুল। মৃত্যুও যেন দুই শিল্পীকে আবার একসঙ্গে মিলিয়ে দিল।
জুবিন গর্গের মৃত্যুর সাড়ে ছ’মাস পর সমুদ্রে তলিয়ে গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। ‘পিয়া রে’ গানেই বাঁধা তাঁদের বন্ধুত্ব আজ অমর।
২০০৮ সালে মুক্তি পাওয়া “চিরদিনই তুমি যে আমার” ছবির আইকনিক গান ছিল জুবিন গর্গের গাওয়া “পিয়া রে, পিয়া রে…” । সেই গানেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা। রাহুল নিজেই বলেছিলেন— “আজও কোনও ফাংশনে গেলে এই গানটা আমাকে গাইতে হয়। আমি গায়ক নই, কিন্তু দর্শকরা ছাড়তে চান না।”
অদ্ভুত মিল— গত বছর সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে শো করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান জুবিন গর্গ। আর মাত্র সাড়ে ছ’মাস পরে, তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়ে একইভাবে তলিয়ে গেলেন রাহুল। মৃত্যুও যেন দুই শিল্পীকে আবার একসঙ্গে মিলিয়ে দিল।
রাহুলের প্রথম ছবি “চিরদিনই তুমি যে আমার” ছিল রাজ চক্রবর্তীরও প্রথম পরিচালনা। সেই ছবির প্রেম-ভাঙা দৃশ্যের সঙ্গে মিশে থাকা গান “পিয়া রে” আজও দর্শকের মনে অমর। জুবিনের কণ্ঠ আর রাহুলের অভিনয়— দুই শিল্পীর অকালে চলে যাওয়া বাংলার ও অসমের সাংস্কৃতিক জগতে গভীর শূন্যতা তৈরি করল।

