‘চিরদিনই তুমি যে আমার’ রাহুল-প্রিয়ঙ্কা জুটির প্রথম ছবি। ব্যক্তিগত জীবনেও তাঁরা দম্পতি ছিলেন। তাঁদের ছেলে সহজকে নিয়েই পরিবার। অভিনেতার প্রয়াণে কি বার্তা দিলেন প্রিয়ঙ্কা?
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বিবৃতি দিয়েছেন। তিনি লিখেছেন, “এটা আমাদের জন্য চরম শোক ও গভীর হতাশার একটি সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে একটু নিরিবিলি সময় কাটাতে চাইছি। গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি প্রত্যেকের কাছে।”
প্রিয়ঙ্কা আরও জানিয়েছেন, “এই অপূরণীয় ক্ষতির মোকাবিলা করতে বর্তমানে একটি শিশু, একজন মা, পুরো পরিবার ও তাঁর প্রিয়জনরা একসঙ্গে লড়াই করছে। আমাদের সীমাবদ্ধতাকে সম্মান করুন, আমাদের একটু শান্তিতে থাকার সুযোগ দিন।”
রাহুল-প্রিয়ঙ্কা জুটি প্রথম জনপ্রিয়তা পান ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে, যা ব্লকবাস্টার হিট হয়েছিল। এরপর তাঁরা একসঙ্গে আরও কাজ করেছেন, আর ব্যক্তিগত জীবনেও তাঁরা দম্পতি ছিলেন। তাঁদের ছেলে সহজকে নিয়েই পরিবার।

