শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। টলিউডে শোকের ছায়া।

বাংলা সিনেমা ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। শনিবার দীঘা সংলগ্ন তালসারিতে শুটিং করতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সমুদ্রে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন, কিন্তু শেষরক্ষা হয়নি। পরিচালক সৌরভ পালোধি সংবাদমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।

রাহুল সম্প্রতি “গীতা এলএল বি” ছবির পর “ভোলে বাবা পার করেগা” ধারাবাহিকে অভিনয় করছিলেন। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। তাঁর চরিত্র দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় টলিপাড়া স্তব্ধ হয়ে গেছে। সাহিত্য ও সিনেমা জগতে এটি এক অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে।

শোক প্রকাশ করেছেন সহঅভিনেতারা। শোক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। মমতার কথায়, কী থেকে যে কী হয়ে গেল, বুঝে উঠতে পারছি না।

About The Author