কংগ্রেসের নগ্ন-নোংরা রাজনীতির কথা দেশ জানে! AI সম্মেলনে ‘শার্টলেস’ বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ মোদীর।
উত্তরপ্রদেশের মেরঠে জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এআই সম্মেলনে কংগ্রেস কর্মীদের ‘শার্টলেস’ বিক্ষোভের ঘটনা আসলে কংগ্রেসের “নগ্ন ও নোংরা রাজনীতি”-রই প্রতিফলন।
মোদির বক্তব্য অনুযায়ী, দেশের মানুষ ইতিমধ্যেই কংগ্রেসের এই ধরনের রাজনীতি সম্পর্কে অবগত। তিনি কটাক্ষ করে বলেন, “জামাকাপড় খোলার প্রয়োজন নেই, কারণ কংগ্রেসের নগ্ন রাজনীতি দেশ জানে।”

