দু’দিনের সফরে ইজরায়েলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, সস্ত্রীক নেতানিয়াহুর ‘গেরুয়া’ অভ্যর্থনা

দু’দিনের সফরে ইজরায়েলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হন সস্ত্রীক বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু গেরুয়া পরে মোদিকে স্বাগত জানান।

বুধবার ভারতীয় সময় বিকেল ৫টার কিছু আগে তেল আভিভে অবতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু।

নেতানিয়াহু মোদিকে দেখে তাঁকে “প্রিয় বন্ধু” বলে সম্বোধন করেন এবং জড়িয়ে ধরেন। সারা নেতানিয়াহুর পরনে ছিল গেরুয়া পোশাক, আর মোদির পকেট স্কোয়্যারও ছিল গেরুয়া রঙের—যা নিয়ে সৌজন্য বিনিময়ের সময় মোদি হেসে বলেন, “গেরুয়া!”

সারা নেতানিয়াহু ভারত সম্পর্কে মন্তব্য করেন, “খুব সুন্দর দেশ।” নেতানিয়াহুও মোদির প্রশংসা করে বলেন, “উনি দুর্দান্ত নেতা।” সরকারি সূত্রে জানা গেছে, তেল আভিভে মোদি-নেতানিয়াহুর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি জেরুজালেমের উদ্দেশে রওনা দেবেন।

About The Author