পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! তৃতীয় দফার তালিকায় সবথেকে বড় চমক দিল বিজেপি

কলকাতা: বিজেপি তৃতীয় দফার তালিকায় বড় চমক, পানিহাটিতে প্রার্থী হলেন আরজি কর নির্যাতিতা চিকিৎসকের মা। জনআবেগে বাজি গেরুয়া শিবিরের।

বিজেপি তৃতীয় দফার প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক দিল পানিহাটিতে। আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসক অভয়ার মা-কে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। কয়েকদিন আগেই তিনি নিজে প্রকাশ্যে জানিয়েছিলেন, পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করতে চান। তাঁর বক্তব্য ছিল, মেয়ের জন্য সুবিচার পেতে হাতে ক্ষমতা চাই। সেই ইচ্ছেপ্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। অবশেষে বিজেপি তালিকা প্রকাশ করে সেই জল্পনার অবসান ঘটাল।

এর আগে দু’দফায় ২৫৫ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তৃতীয় দফায় আরও ১৯ আসনে নাম ঘোষণা করে মোট ২৭৪ আসনে প্রার্থী দিল গেরুয়া শিবির। এখনও ২০ আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। পানিহাটিতে অভয়ার মাকে প্রার্থী করার সিদ্ধান্তকে বিজেপি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে অনেকেই। কারণ, আরজি কর আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া জনআবেগকে সরাসরি ভোটে কাজে লাগাতে চাইছে দল।

About The Author