জুম্মার নামাজে আ*ত্মঘাতী হামলা! পাকিস্তানে হ*ত ৬৯, আহত ১৬৯

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুম্মার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল শহর। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দরগার ভেতরে আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। ঘটনায় অন্তত ৬৯ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় ভেতরে শতাধিক মানুষ প্রার্থনায় অংশ নিচ্ছিলেন। হঠাৎই জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, জঙ্গি সংগঠনের হাত রয়েছে এই হামলার পিছনে। পাকিস্তানে ধর্মীয় অনুষ্ঠান ও জুম্মার নামাজের সময় এ ধরনের হামলা নতুন নয়। গত কয়েক বছরে একাধিকবার মসজিদ ও দরগায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় গোটা পাকিস্তানজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়েছে। সরকার জরুরি বৈঠক ডেকেছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। শোক প্রকাশ করে পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা।

About The Author